১০:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে জয় পেলো বাংলাদেশের বাঘিনীরা

  • RA
  • পোষ্টের সময় : ০৮:৫১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৪৭৫ ভিউ :

বাংলাদেশ নারী দল নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে।

গতকাল লাহোরে স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে খেলতে নেমে ৫১ বল ও পাঁচ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাঘিনীরা।

প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড তোলে ৭ উইকেটে ২৫১ রান। তাদের হয়ে তিন ব্যাটার হাফ সেঞ্চুরি করেন—সারাহ ব্রেইস ৫৮, ডার্সি কার্টার ৫৫ ও ক্যাথেরেইন ফ্রেজার অপরাজিত ৫২ রান করেন। ক্যাথেরেইন ব্রেইসও করেন ৩১ রান। বাংলাদেশের পক্ষে রিতু মনি দুটি এবং মারুফা আক্তার একটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী দল সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে। সোবহানা মোস্তারী ৫৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফারজানা হক ৪৮, রিতু মনি ৩৪ এবং ইশমা তানজিম ২৬ রান করেন।

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে। তার আগে ৮ এপ্রিল রয়েছে আরেকটি প্রস্তুতি ম্যাচ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রস্তুতি ম্যাচে জয় পেলো বাংলাদেশের বাঘিনীরা

পোষ্টের সময় : ০৮:৫১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫