০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে চমক আর্জেন্টিনার, পরিবর্তনহীন স্প্যানিশ একাদশ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা নির্ধারণী ম্যাচে কৌশলগত পরিবর্তনের পথ বেছে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ফাইনালে শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে, সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো দলটিতেই আস্থা রেখেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রক্ষণ, মধ্যমাঠ ও আক্রমণভাগে একটি করে পরিবর্তন এনেছেন স্কালোনি। রাইটব্যাকে নাহুয়েল মলিনার জায়গায় ফিরেছেন গঞ্জালো মন্টিয়েল। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে বদলি হিসেবে নেমে ইতিবাচক প্রভাব রাখায় এবার শুরু থেকেই তার ওপর ভরসা রাখছেন কোচ।

মধ্যমাঠে লিয়ান্দ্রো পারেদেস ও গিউলিয়ানো সিমিওনের পরিবর্তে সুযোগ পেয়েছেন রদ্রিগো ডি পল ও নিকো গঞ্জালেজ। ডি পলের ফেরায় আর্জেন্টিনার মাঝমাঠে অভিজ্ঞতার পাশাপাশি গতি ও ভারসাম্য বাড়বে বলে মনে করা হচ্ছে। চমক হিসেবে প্রথম একাদশে জায়গা পেয়েছেন নিকো গঞ্জালেজও।

আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের বদলে শুরু থেকেই খেলবেন হুলিয়ান আলভারেজ। পুরো ম্যাচজুড়ে তার প্রেসিং ও গতিকে কাজে লাগাতে চান স্কালোনি। এছাড়া স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালকে সামলানোর দায়িত্ব থাকছে অভিজ্ঞ ফুলব্যাক নিকোলাস টালিয়াফিকোর কাঁধে।

অন্যদিকে, কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠা একই একাদশই নামাচ্ছেন তিনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের ছন্দ অটুট রাখতেই অপরিবর্তিত একাদশে আস্থা রেখেছেন স্প্যানিশ কোচ।

বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার, আর ২০১০ সালের পর আবারও শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্পেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

পুলিশের অভিযানে ফুলপুরে ১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

বিশ্বকাপ ২০২৬ এর গোল্ডেন বল, বুট, গ্লাভস বিজয়ী রদ্রি, এমবাপ্পে ও সিমন

19 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফাইনালে চমক আর্জেন্টিনার, পরিবর্তনহীন স্প্যানিশ একাদশ

পোষ্টের সময় : ১২:১৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬