আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ময়মনসিংহ জেলা (উত্তর) শাখার যুগ্ম আহবায়ক আবুল ফাত্তার মোঃ জাহেদ আলী (রাহুল)কে সভাপতি, মোঃ আমজাদ হোসাইনকে সদস্য সচিব, মোহাম্মদ ইসহাক আলীকে সাধারণ শিক্ষক সদসা ও ফারুক আহামেদ পাঠানকে অভিভাবক সদস্য করে বনোয়াকান্দা দাখিল মাদরাসার এই এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার রেজিস্ট্রার (প্রশাসন) ছালেহ আহমাদ স্বাক্ষরিত এডহক কমিটি অনুমোদন পত্রে বলা হয় যে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে বনোয়াকান্দা দাখিল মাদরাসা পরিচালনার জন্য বর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো। আরও উল্লেখ করা হয়, (ক) মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কর্মকান্ডের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর প্রবিধান ৩৮ অনুসারে এ কমিটি যে কোন সময় বাতিল করা যাবে। (খ) বর্তমান এডহক কমিটির সময়সীমার মধ্যে বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে। (গ) আগামী পরীক্ষার ফলাফল গুনগত ও সংখ্যাগত দিক দিয়ে সন্তোষজনক হতে হবে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য কমিটিকে দায়িত্ব পালন করতে হবে।
আবুল ফাত্তার মোঃ জাহেদ আলী (রাহুল) বনোয়াকান্দা দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন মহল থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।



















