০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহারে কঠোর হচ্ছে মেটা

ফেসবুক ব্যবহারকারীদের জন্য মেটা আনলো নতুন সতর্কবার্তা। অতিরিক্ত ও অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে এখন থেকে ফেসবুক পোস্টের রিচ কমিয়ে দেওয়া হবে। একইসঙ্গে, গুরুতর ক্ষেত্রে ব্যবহারকারীর মনিটাইজেশন সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে মেটা।

মেটা বলেছে, যারা ইচ্ছাকৃতভাবে ফেসবুকের অ্যালগরিদমকে ফাঁকি দিতে অতিরিক্ত হ্যাশট্যাগ, অপ্রাসঙ্গিক ক্যাপশন এবং একই কনটেন্ট বারবার শেয়ার করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে পোস্টের দেখার পরিমাণ (রিচ) কমে যাবে এবং স্প্যামি কনটেন্ট হিসেবে শনাক্ত হলে অ্যাকাউন্টের আর্নিং অপশনও বাতিল করা হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ফেসবুকে ১-৩টি প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহারই সর্বোত্তম। অতিরিক্ত হ্যাশট্যাগ কনটেন্টকে স্প্যামি করে তোলে, ফলে ব্যবহারকারীরা বিরক্ত হন এবং প্ল্যাটফর্মের সার্বিক মান নষ্ট হয়।

মেটার মুখপাত্র বলেন, “আমরা চাই ব্যবহারকারীরা যেন অর্থবহ, প্রাসঙ্গিক এবং আসল কনটেন্ট শেয়ার করেন। স্প্যামি আচরণ রোধে আমরা প্ল্যাটফর্মের নিরাপত্তা আরও জোরদার করছি।”

নতুন নীতিমালার আওতায়, কেবলমাত্র হ্যাশট্যাগ নয়, অপ্রাসঙ্গিক ক্যাপশন বা ভুয়া এনগেজমেন্ট বাড়ানোর যেকোনো প্রচেষ্টাও কঠোর নজরদারির মধ্যে আসবে।

বিশ্লেষকদের পরামর্শ, ফেসবুকে কনটেন্ট পোস্টের সময় ভেবেচিন্তে, নির্দিষ্ট এবং সম্পর্কযুক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত, যাতে রিচ বাড়ে এবং ব্যবহারকারীর আস্থা অর্জন করা যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

গাছ কাটা নয়, স্থানান্তর করা হয়েছে: নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্পষ্টীকরণ

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফেসবুকে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহারে কঠোর হচ্ছে মেটা

পোষ্টের সময় : ০২:২৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫