০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ নারী ফুটবলের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ০৭:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৫৫৮ ভিউ :

ফিফার সর্বশেষ নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ১২৮তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। মার্চে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩ নম্বরে।

মে মাসে অনুষ্ঠিত জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করার ফলেই এই অগ্রগতি। ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা দুই প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের র‍্যাঙ্কিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৯৯.৩৬।

আগামী ৭ আগস্ট প্রকাশিতব্য পরবর্তী র‍্যাঙ্কিংয়ের আগে বাংলাদেশ মিয়ানমারে এশিয়ান নারী বাছাই টুর্নামেন্টে অংশ নেবে। মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে ভালো ফল করলে র‍্যাঙ্কিংয়ে আরও উন্নতি এবং প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার সুযোগ তৈরি হবে।

বর্তমানে নারী ফুটবলে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এবার সবচেয়ে বেশি উন্নতি করেছে মিশর (৭ ধাপ) এবং সবচেয়ে বেশি পিছিয়েছে সংযুক্ত আরব আমিরাত (৫ ধাপ)। শীর্ষ পাঁচে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশ নারী ফুটবলের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি

পোষ্টের সময় : ০৭:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫