১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির তারুণ্যের মহাসমাবেশে যোগ দিলেন তামিম ইকবাল

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ যোগ দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (১০ মে) বিকেলে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল—যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন।

সমাবেশে চট্টগ্রাম মহানগরসহ বিভাগের ৯৯টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো পলোগ্রাউন্ড এলাকা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএনপির তারুণ্যের মহাসমাবেশে যোগ দিলেন তামিম ইকবাল

পোষ্টের সময় : ০৭:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫