০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সদস্য পদ ফিরে পেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মির্জা আল মাহমুদ

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৭:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৩০৫ ভিউ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য পদ ফিরে পেয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এ খবরে তার অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ।

এর আগে ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে বহিস্কার হন অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ। পরবর্তীতে ২০২৩ সালের ৬ মার্চ এ বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেন এই বিএনপি নেতা। মূলত ওই আবেদন বিবেচনায় তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।

দলীয় সূত্র জানায়, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ ময়মনসিংহ নগরীর চূড়খাই এলাকার বাসিন্দা। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে একাধিক মামলা, হামলায় নির্যাতিত এই নেতা ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি।

খবরের সত্যতা নিশ্চিত করে অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রতি আমি শ্রদ্ধাশীল এবং অনুগত। আগামীদিনেও দলের যেকোন কর্মকান্ড বাস্তবায়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি ময়মনসিংহ-৪ (সদর) আসনে দল আমাকে মূল্যায়ন করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

ফুলপুরে বিএনপি নেতা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএনপির সদস্য পদ ফিরে পেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মির্জা আল মাহমুদ

পোষ্টের সময় : ০৭:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫