অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে গিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকদের কাছে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বিদ্যুৎমন্ত্রী।
স্টাফ রিপোর্টার 


















