১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে একাধিক ইতিহাস গড়েছে স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ডও গড়েছে লা রোজা।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন ফাইনালেও নিজেদের আধিপত্য ধরে রাখে। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল।

এই জয়ে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়েছে স্পেন। এর আগে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে রেকর্ডটি নিজেদের দখলে রেখেছিল ইতালি। বিশ্বকাপের সেমিফাইনালে সেই রেকর্ডে ভাগ বসানোর পর ফাইনালে জয় তুলে নিয়ে এককভাবে রেকর্ডটির মালিক হয়েছে স্প্যানিশরা।

সবশেষ ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে হেরেছিল স্পেন। এরপর থেকে তারা ২৮টি ম্যাচে জয় এবং ১০টি ম্যাচে ড্র করেছে। এই ধারাবাহিকতায় ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড এখন স্পেনের দখলে।

শুধু তাই নয়, ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৬ সালে বিশ্বকাপ জিতে টানা দুটি বড় আন্তর্জাতিক শিরোপাও নিজেদের করে নিয়েছে স্পেন। পাশাপাশি ২০২৩ সালে নারী বিশ্বকাপ জয়ের পর ২০২৬ সালে পুরুষ বিশ্বকাপ জিতে একই সময়ে নারী ও পুরুষ—উভয় বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তিও গড়েছে দেশটি।

বিশ্বকাপের শিরোপা, নতুন বিশ্বরেকর্ড এবং ধারাবাহিক সাফল্যে স্প্যানিশ ফুটবল নিজেদের ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

20 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন

পোষ্টের সময় : ০১:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬