০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের প্রথম জয়, আর্জেন্টিনার হার এড়ানো ম্যাচ

কার্লো আনচেলত্তির অধীনে নতুনভাবে পথচলা শুরু করলেও ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ব্রাজিল শুরুটা ভালো করতে পারেনি। সমালোচনার মুখে পড়েছিল দলটি। তবে সেই সমালোচনার জবাব দিয়েছে মাঠেই—প্যারাগুয়েকে হারিয়ে আনচেলত্তির শিষ্যরা পেয়েছে প্রথম জয় এবং নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

বাংলাদেশ সময় আজ সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আলাদা দুটি ম্যাচে মাঠে নামে ব্রাজিল ও আর্জেন্টিনা। সাও পাওলোতে অনুষ্ঠিত ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারায় ব্রাজিল। অন্যদিকে, ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ১০ জনের দল নিয়ে কোনো রকমে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা।

ব্রাজিল শুরু থেকেই প্যারাগুয়ের রক্ষণে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। ম্যাথিউস কুনিয়ার পাস থেকে ডান পায়ে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা চালিয়ে গেলেও আর কোনো গোল পায়নি দলটি। তবে ১-০ গোলের জয় তাদের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় এনে দিয়েছে তৃতীয় স্থান—১৬ ম্যাচে ৭ জয়, ৪ ড্র ও ৫ হারে মোট ২৫ পয়েন্ট।

আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার। ম্যাচের ২৪ মিনিটেই লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়ে, কারণ ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের দল নিয়েই লড়াই করে সমতায় ফেরে আর্জেন্টিনা। ৮১ মিনিটে থিয়াগো আলমাদার গোলে ম্যাচ শেষ হয় ১-১ ড্রয়ে।

এই ড্রয়ের পরও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা—১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডর ও তৃতীয়স্থানের ব্রাজিলের পয়েন্ট সমান—২৫ করে। তিন দলই খেলেছে ১৬টি ম্যাচ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের প্রথম জয়, আর্জেন্টিনার হার এড়ানো ম্যাচ

পোষ্টের সময় : ১০:৫০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫