০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেল বাকৃবির ২০টি ভেড়া

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলন্ত ট্রেনে কাটা পড়ে ২০টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বাকৃবিতে অবস্থিত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও বাকৃবি সূত্রে জানা যায়, ভেড়াগুলো গবেষণা ও প্রজনন কা‌জের জন্য ব্যবহার করা হচ্ছিল। গবেষণার কাজে ব্যবহৃত এই ভেড়াগুলোর তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইসায়মীন বারি। প্রতিটি ভেড়ার বাজারমূল্য ৩০ থেকে ৬০ হাজার টাকা। সকাল ১০টার দিকে বাকৃবিতে অবস্থিত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

বাকৃ‌বির ভে‌টে‌রিনা‌রি অনুষ‌দের ডিন অধ‌্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ভেড়াগুলোকে ঘাস খাওয়ানোর জন্য দায়িত্বপ্রাপ্ত রাখাল রেললাইন-সংলগ্ন এলাকায় নিয়ে যান। এ সময় ট্রেনের শব্দ শু‌নে অসাবধানতাবশত ভেড়াগুলো হঠাৎ করে রেললাইনের উপর উঠে গেলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে। ফলে ঘটনাস্থলেই ভেড়াগুলো মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে মারা যায়।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এলাকা পর্যন্ত আসতেই রেললাইনে থাকা ৫০টি ভেড়ার মধ্যে ২০টি ভেড়া ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই ভেড়াগুলো মারা যায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি বলেও জানিয়েছেন ওসি মো. আক্তার হোসেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ২৪ ঘণ্টায় নিহত অন্তত ২০

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা গেল বাকৃবির ২০টি ভেড়া

পোষ্টের সময় : ০৯:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫