০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের কাছে তারেক রহমানের সম্মেলনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, তিন দিনের সফরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নয়াদিল্লির পালাম বিমানঘাঁটিতে অবতরণ করেন পুতিনের বিমান।

সম্মেলনে পুতিন ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেওয়ার কথা রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেবেন শি জিনপিং।

এদিকে শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে পুতিনের। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন সম্মেলনে যাচ্ছেন না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কীভাবে যাবেন? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।’

ব্রিকস মূলত উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি আন্তর্জাতিক সহযোগিতা প্ল্যাটফর্ম। বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা, সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা এর অন্যতম লক্ষ্য।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ডেঙ্গু আক্রান্ত এমপি মাজেদ, সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৮৭

10 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

পোষ্টের সময় : ১০:৫৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬