০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ তারকা জোটার মৃত্যু

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ১১:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৪৫৯ ভিউ :

সড়ক দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা ও তার ছোট ভাই আন্দ্রে মারা গেছেন। আজ বৃহস্পতিবার স্পেনের জামোরার এই ঘটনা ঘটে। মৃত্যুর সময় তার বয়স ছিল ২৮ বছর।

স্থানীয় গার্দিয়া সিভিল ও গভৰ্ণমেন্ট ফায়ার সার্ভিস জানিয়েছে, ল্যাম্বোরগিনি চালানোর সময়ে টায়ার ফেটে যায়। পরে গাড়ি রাস্তার পাশ দিয়ে ছিটকে যায় এবং আগুন ধরে যায়, এতে দুজন নিহত হন।

জোটা মাত্র ১০ দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রী রুতে কার্দোসো। তাদের তিন সন্তান রয়েছে।

২০২০ সালে ওয়োলভারহ্যাম্পটন থেকে ৪১ মিলিয়ন ইউরোতে লিভারপুলে যোগ দেন জোটা। তিনি অলরেডদের হয়ে ১২৩ ম্যাচে ৪৭টি গোল করেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচে ১৪টি গোল করেছেন। তিনি ক্লাব ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ তারকা জোটার মৃত্যু

পোষ্টের সময় : ১১:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫