০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে হিজড়ার বেশে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ যুবকের

ভারতে হিজড়ার বেশে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের অভিযোগে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি মুম্বাইয়ের পোওয়াই এলাকায়। অভিযুক্তের নাম অনিল শীষরাও সিন্দে।

পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত ১৮ আগস্ট বদনজর দূর করার কথা বলে ওই নারীর বাড়িতে প্রবেশ করেন অনিল। পরে তাকে হুমকি দিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এতে দেখা যায়, শাড়ি পরা অবস্থায় অনিল একটি অটোরিকশায় করে খড়গাঁওয়ের একটি বস্তির দিকে চলে যান। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হিজড়ার পাশাপাশি ভিক্ষুকের বেশও ধারণ করেছিলেন। এ ঘটনায় অপরিচিত ব্যক্তিকে যাচাই ছাড়া বাড়িতে প্রবেশ করতে না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০ লাখ টাকা মুক্তিপণ দাবি: ফরিদপুরে নিখোঁজ যুবক মুক্তাগাছায় উদ্ধার

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতে হিজড়ার বেশে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ যুবকের

পোষ্টের সময় : ১২:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬