১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হওয়ার আশায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে এমন প্রত্যাশায় বৈশ্বিক জ্বালানি বাজারে স্বস্তির ইঙ্গিত মিলেছে। ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র–ইরান সম্ভাব্য আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এশিয়ার বাজার খোলার পরপরই তেলের দামে পতন দেখা যায়। ব্রেন্ট ক্রুড ফিউচারস ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৫ ডলারে নেমে আসে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও কমে ব্যারেলপ্রতি ৯৪ ডলারের নিচে নেমেছে। এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে তেলের দাম রেকর্ড গতিতে প্রায় ৫০ শতাংশ বেড়েছিল। সম্প্রতি তা ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরেই অবস্থান করেছে।

এদিকে এই সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আবারও বৈঠক হতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তা বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। আর এতে মধ্যপ্রাচ্যের সংঘাত শেষের দিকে যেতে পারে বলে আমাবাদ তৈরি হয়েছে।

তবে জ্বালানি বাজারে স্বস্তির আভাস থাকলেও এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) লেনদেনের শুরুতে জাপানের নিক্কেই সূচক প্রায় ১ শতাংশ কমে যায়। হংকংয়ের শেয়ারবাজারও ০.৬৯ শতাংশ নিচে রয়েছে।

এছাড়া দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ০.৪৬ শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স সূচক ০.৮০ শতাংশ কমে লেনদেন শুরু করে। শাংহাই শেয়ারবাজারও দিনের শুরুতে নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে উত্থান দেখা গেলেও এশিয়ার বাজারে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে খরস্রোতা পাহাড়ী নদী ভাঙ্গন রক্ষার দাবিতে মতবিনিময় সভা

সংবাদটা যেনো বস্তুনিষ্ট, সত্য ও নিরপেক্ষ হয়: ত্রাণ প্রতিমন্ত্রী 

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হওয়ার আশায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

পোষ্টের সময় : ০২:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬