০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, মারা যাওয়া সাত মাস বয়সী শিশুটির বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলায়। গত ২৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ২৪ শিশুর মৃত্যু হলো।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৩ শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮২ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে মোট ১ হাজার ৬৯ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৩ শিশু।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যারা অন্য দেশের তাঁবেদারি করে, তারাই ৭ নভেম্বরের চেতনাকে ভয় পায়: প্রিন্স

মদনে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কৃষকের অর্ধগলিত লাশ

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪

পোষ্টের সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬