০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহসহ তিন বিভাগে বৃষ্টি হতে পারে

ছবি-সংগৃহীত

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে।  এই অবস্থার মাঝেই ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (২৬ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকর সম্ভাবনা রয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; রংপুর, খুলনা ও চট্টগ্রামি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

সোমবার (২৮ এপ্রিল) রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়; ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাহেন্দ্র গাড়িতে মদের চালান, শ্যামগঞ্জে আটক ১

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহসহ তিন বিভাগে বৃষ্টি হতে পারে

পোষ্টের সময় : ০৪:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫