০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ-১ আসনে ভোট কারচুপির অভিযোগ: ব্যালট পেপার হেফাজতে নিতে হাইকোর্টের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে ময়মনসিংহ-১ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে এ আদেশ দেন। এই আসনে বিএনপি প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর পক্ষ থেকে এই আবেদন করা হয়। বিএনপির প্রার্থীর পক্ষে আইনজীবী মো. মোক্তাদির রহমান শুনানিতে ছিলেন।

একই সঙ্গে ওই আসনের নির্বাচনী সরঞ্জামাদি ইসিকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ওই আসনে বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছেন আদালত।

আজ জামায়াতে ইসলামী এর আরোও ৪ প্রার্থীর আবেদনও গ্রহণ করা হয় । জামায়তের প্রার্থীরা হলেন—নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী ইকবাল হোসাইন ভূইয়া, লালমনিরহাট-২ আসনে জামায়াতের প্রার্থী মো. ফিরোজ হায়দার, লালমনিরহাট-১ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু ।

এর আগে বিভিন্ন সময়ে বিএনপির কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, বিএনপির রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা, বিএনপির রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন, রাজশাহীর বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর, পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, শেরপুর-১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা–৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা–৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লা ও গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মো. আবদুর রহিম সরকার আবেদন করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বার্থে কাজের আহ্বান এমপি ওয়াহাবের

05 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ-১ আসনে ভোট কারচুপির অভিযোগ: ব্যালট পেপার হেফাজতে নিতে হাইকোর্টের নির্দেশ

পোষ্টের সময় : ০১:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬