১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কোকে উড়িয়ে সেমির টিকিট ফ্রান্সের

ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় দিদিয়ের দেশামের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ২৫তম মিনিটে মরক্কোর ডি-বক্সে ফাউলের পর পেনাল্টি পায় ফরাসিরা। ভিএআরে সিদ্ধান্ত পর্যালোচনার পরও রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন। স্পট কিক নিতে আসেন কিলিয়ান এমবাপ্পে। তবে তার নেওয়া শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

৩২তম মিনিটে দেজিরে দুয়ে একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকে শট নিলেও আবারও বাধা হয়ে দাঁড়ান বুনু। ফলে একের পর এক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ফ্রান্স। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ৬০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া কিলিয়ান এমবাপ্পের জোরালো শট রক্ষণভাগ ভেদ করে জালে জড়ালে এগিয়ে যায় ফরাসিরা।

গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে ফ্রান্স। ৭১তম মিনিটে এমবাপ্পের নিখুঁত পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে শট নেন উসমান দেম্বেলে। তার শট মরক্কোর রক্ষণভাগ ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ালে ব্যবধান ২-০ হয়।

বাকি সময়ে মরক্কো ব্যবধান কমানোর চেষ্টা করলেও ফরাসি রক্ষণভাগের দৃঢ়তায় সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফ্রান্স।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা সভা

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মরক্কোকে উড়িয়ে সেমির টিকিট ফ্রান্সের

পোষ্টের সময় : ০৮:৪৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬