ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দাওগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করে ৮নং দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম শাহরিয়ার শরিফ আহমেদ। তিনি বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের রূহের মাগফেরাত কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য লাভ হোক এই আমাদের প্রার্থনা। দেশ ও জাতির দুর্যোগে সবাইকে একসাথে মানবতার পাশে দাঁড়াতে হবে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লতিফ মাস্টারের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল মালেক শাহিন, সাবেক সাধারণ সম্পাদক ৮ নং ইউনিয়ন বিএনপি মোফাজ্জল হোসেন মোফা, সাবেক মেম্বার নাসির উদ্দিন মন্ডল, সাবেক ছাত্রদলের যুগ্ম আহবায়ক ডিএমকে আনোয়ার হোসাইন, ছাত্রদলের আহমদ আল-আমিন, ও আলামিন হোসাইনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে ইউনিয়ন পরিষদের মূল ফটক ও বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে সকলেই নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আল্লাহর দরবারে দোয়া করেন। তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।























