০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নির্বাচন: আইওয়া অঙ্গরাজ্যে দুই জরিপে ভিন্ন ফল

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :

ডোনাল্ড ট্রাম্পের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আইওয়া অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন কমলা হ্যারিস। আইওয়ায় ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

গত ২৮ থেকে ৩১ অক্টোবর দ্য রেজিস্টার পত্রিকা এই জরিপ পরিচালনা করে। মোট ৮০৮ জন ভোটার জরিপে অংশ নেন। আইওয়ার ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত প্রতিবেদন থেকে জানাযায়, জরিপে কমলা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

গতকাল (২ নভেম্বর) জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সেপ্টেম্বরের জরিপে ট্রাম্প ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন। রয়টার্স এই খবর জানিয়েছে।

জনমত জরিপে দেখা যায় বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে। ট্রাম্প ২০১৬ সালে আইওয়ায় ৯ শতাংশের বেশি পয়েন্ট ব্যবধানে এবং ২০২০ সালে ৮ পয়েন্ট ব্যবধানে জিতেছিলেন।

তবে ১ ও ২ নভেম্বর এমারসন কলেজ পোলিং/রিয়ালক্লিয়ারডিফেন্স পরিচালিত অন্য একটি জরিপে উল্টো চিত্র পাওয়া গেছে। এই জরিপে ট্রাম্প কমলার চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন।

এমারসন কলেজের জরিপ অনুযায়ী, ৩০ বছরের কম বয়সী ভোটাররা কমলাকে পছন্দ করলেও পুরুষ ও নিরপেক্ষ ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন জোরালো।

৫ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে ভোট হবে। আইওয়ায় ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। নির্বাচনে জিততে হলে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দক্ষতা ও সততার ভিত্তিতে সেনাবাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে এমপির চোখ তুলে ফেলার হুমকি দিলো বিএনপির কর্মী

25 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মার্কিন নির্বাচন: আইওয়া অঙ্গরাজ্যে দুই জরিপে ভিন্ন ফল

পোষ্টের সময় : ০২:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪