ময়মনসিংহের মুক্তাগাছায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পারিবারিক হাঁস-মুরগী পালন বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার স্থানীয় কুমারগাতা ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপির সহযোগিতায় ৭দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে স্থানীয় ইউপি মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রান্তিক পর্যায়ের ৩০ জন যুবক-যুবতী অংশ নেন। তারা হাতে কলমে হাঁস-মুরগী পালনের ওপর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালা থেকে প্রাপ্ত প্রশিক্ষণ কাজে লাগিয়ে যুব সমাজ হাঁস-মুরগী পালনে উৎসাহী হবে। এতে পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে তারা আর্থিকভাবে স্বাবলম্বি হবে বলে আয়োজক কর্তৃপক্ষ ও প্রশিক্ষণার্থীরা আশাবাদ প্রকাশ করেন।





















