মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিশু শ্রম ও বাল্যবিবাহ বন্ধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার তারাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওয়ার্ল্ড ভিশনের মুক্তাগাছা সাউথ এপি এ সভার আয়োজন করে।
ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তারাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক তানভীর আহমেদ। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম, মার্সেল রংদি, বেলি ম্রং, সংশ্লিষ্ট ইউপি সদস্য, মহিলা সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মোট ২৫ জন অংশগ্রহণ করেন।
সভার মূল বিষয় ছিল তারাটি ইউনিয়নকে এই বছর বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা। সভায় প্রধান অতিথি ইউপি প্রশাসক তানভীর আহমেদ মুক্তাগাছা সাউথ এপিকে উল্লেখিত বিষয়ে কাজ করার জন্য অনুমতি প্রদান করেন।





















