০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের অধিকার ও সুরক্ষায় ওরিয়েন্টেশন কর্মশালা

মুক্তাগাছার কুমাগাতা ইউনিয়নে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মুক্তাগাছা সাউথ এপি এবং প্রতিবন্ধি কমিউনিটি সেন্টার-পিসিসি মুক্তাগাছা শাখা স্থানীয় সত্রাশিয়ায় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ইউনিয়ন সমাজকর্মী মাহমুদুল হাসান, পিসিসির প্রোগ্রাম ফ্যাসিলেটর মো. হাবিবুর রহমান ও মমাজ বেগম, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ সাপোর্ট অফিসার নয়ন প্রাঞ্জল চিচিম, প্রতিবন্ধী শিশু মো. শরিফ প্রমুখ। এতে প্রতিবন্ধী শিশু ও তাদের যত্নশীল অভিভাবকগণ অংশ নেন।

অনুষ্ঠানে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের অধিকার ও তাদের সুরক্ষা বিষয়ে সচেতনা, অবহিতকরণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এতে প্রতিবন্ধী শিশু ও তাদের মায়েরা নানা অভিজ্ঞতা এবং সিমাবদ্ধতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রতিবন্ধি শিশুরা তেলাওয়াত, গজল, নাচ, গানসহ নানা প্রতিভা তুলে ধরে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।
ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে পাঠরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের অধিকার ও সুরক্ষায় ওরিয়েন্টেশন কর্মশালা

পোষ্টের সময় : ০২:২৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫