১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিবিহীন ম্যাচে উরুগুয়েকে হারালো আর্জেন্টিনা

  • RA
  • পোষ্টের সময় : ১২:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৪২২ ভিউ :

মেসি বিহীন আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছে। শেষ দেখায় হারের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে আরও এগিয়ে গেল নীল সাদা দলটি।

শনিবার সকালে (বাংলাদেশ সময়) উরুগুয়ের মাঠে ১-০ গোলের জয় পায় লিওনেল স্কালোনির দল। ম্যাচের একমাত্র গোলটি করেন থিয়াগো আলমাডা।

উরুগুয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও আর্জেন্টিনা বেশি পরিষ্কার সুযোগ তৈরি করে। প্রথমার্ধে গোলরক্ষক সার্জিও রচেট উরুগুয়েকে বাঁচিয়ে রাখেন, তবে দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে জুলিয়ান আলভারেজের কাটব্যাক থেকে দুর্দান্ত শটে গোল করেন আলমাডা। শেষ মুহূর্তে নিকো গঞ্জালেস লাল কার্ড দেখলেও জয় নিশ্চিত হয়ে যায়।

এই জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে ইকুয়েডর (২২), তৃতীয় ব্রাজিল (২১), চতুর্থ উরুগুয়ে (২০) ও পঞ্চম প্যারাগুয়ে (২০)।

আগামী বুধবার ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট পেলেই কিংবা বলিভিয়া পয়েন্ট হারালেই সরাসরি চূড়ান্ত পর্বে পৌঁছে যাবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে আর্জেন্টিনা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মেসিবিহীন ম্যাচে উরুগুয়েকে হারালো আর্জেন্টিনা

পোষ্টের সময় : ১২:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫