১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘মৎস্যের জন্য যে সকল কাজ করলে আপনাদের উপকারে আসে, আমি সব কাজ করে দেব। আপনাদের কিছু চাইতে হবে না। রাস্তা-ঘাট সব করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এই এলাকার মা, মাটি ও মানুষের নেতা আমাদের নেতা। তিনি দীর্ঘ ১৭ বছর নির্যাতন ভোগ করেছেন। যার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, তিনি হচ্ছেন লুৎফুজ্জামান বাবর ভাই।’

শুক্রবার মদন উপজেলার উচিতপুর খেলার মাঠে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, ‘বাংলাদেশে কোনো মাদকের ফ্যাক্টরি নেই। আশপাশের দেশগুলোই আমাদের দেশে মাদক দিয়ে আমাদের ধ্বংস করতে চায়। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘এই এলাকায় পোনা মাছ অবমুক্ত করা হবে। যদি তারা চার মাস মাছ ধরা থেকে বিরত থাকে, তাহলে এই এলাকার মানুষের অভাব-অনটন দূর হবে।’

তিনি আরও বলেন, ‘আমি যতবার জেলে গিয়েছি, আমাদের প্রিয় বড় ভাই লুৎফুজ্জামান বাবর ভাই ততবার আমাদের ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন। আজ আমরা তাঁর এলাকায় এসেছি। এই এলাকা আমারও এলাকা। আমার পূর্বপুরুষ এখনও এই এলাকায় বসবাস করেন। এই এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন, আমি সব করব, ইনশাআল্লাহ।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রকাশ্যে এসে খামেনির কফিন ছুঁয়ে কাঁদলেন বিপ্লবী গার্ডের প্রধান

কবি নজরুলকে বর্তমান প্রজন্মের সাথে সম্পৃক্ত রাখতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে: প্রিন্স

02 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মৎস্য খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী টুকু

পোষ্টের সময় : ০৮:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬