০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীর মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডে দোকানে ঢুকে রাব্বী হত্যা মামলার প্রধান আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাবের দাবি, চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর এলাকা থেকে আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে র‌্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান।

র‌্যাবের কোম্পানি কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আব্দুল খালেক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চাঁদাবাজি ও পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিস রোডের একটি দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় হামলায় তার ভাই রিয়াদও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহের রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পোষ্টের সময় : ০২:৪২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬