০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ঈদের নামাজে হামের প্রাদুর্ভাব থেকে মুক্তি কামনায় দোয়া

ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়ার মধ্যেও সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ।

প্রধান ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। জামাতে স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। এ ছাড়া, বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জামাতে শরিক হন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশে চলমান হামের প্রাদুর্ভাব থেকে মুক্তি, আক্রান্তদের সুস্থতা এবং মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনা করা হয়। একইসঙ্গে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের চেতনা ছড়িয়ে পড়ার আহ্বান জানানো হয়।

প্রথম জামাত ও মোনাজাত শেষে বৃষ্টির কারণে দ্বিতীয় জামাত আঞ্জুমান ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ঈদের নামাজে হামের প্রাদুর্ভাব থেকে মুক্তি কামনায় দোয়া

পোষ্টের সময় : ১০:১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬