ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সৌজন্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে ইফতার মাহফিলে বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ডা. ফাওজান আব্দুল রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি সাদ কবির, মহানগর দপ্তর সম্পাদক আলী আকবর, মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক উজ্জ্বল মিয়া, মহানগর মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক আলী আকবর জুলহাস, মহানগর অর্থ সম্পাদক উজ্জ্বল মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও যুগ্ম সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ মুসা, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল প্রমূখ বক্তব্য রাখেন ।
স্টাফ রিপোর্টার 






















