০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে জামায়াত আমীরের ঐতিহাসিক জনসভা মঙ্গলবার 

  • সুমন আহমেদ
  • পোষ্টের সময় : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১৯ ভিউ :

ময়মনসিংহে মঙ্গলবার জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমানের ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। নগরের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে দুপুরে জনসভায় ভাষণ দেবেন তিনি। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বেলা ১২ টায় সার্কিট হাউস ময়দানের সভামঞ্চে জামায়াতে ইসলামী আমীরের উপস্থিত থাকার কথা রয়েছে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত আমীরের জনসভাকে ঘিরে নেতাকর্মীও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। জনসভায় সভাপতিত্ব করবেন মহানগর জামায়াতের আমীর ও সদর আসনের জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল আহসান।

দলীয় সূত্রে জানা যায়, জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামী ময়মনসিংহ-৪, ৫, ৬, ও ১০ আসনে নিজেদের প্রার্থী দিয়েছে। জেলার ১ ও ২ বাংলাদেশ খেলাফতে মজলিস, ময়মনসিংহ-৩ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ময়মনসিংহ-৮ এলডিপি, ময়মনসিংহ-৯ বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি (ভিডিপি) ও ময়মনসিংহ-১১ আসন ছাড়া হয়েছে জোটের শরীক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে। নির্বাচনকে ঘিরে জামায়াত আমীরের এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে সার্কিট হাউস মাঠে গিয়ে দেখা যায়, ৭০ ফুট দৈর্ঘ ও ৩৫ ফুট প্রস্থের মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। সভাস্থলে বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটি স্থাপান করা হচ্ছে। মাঠে ধুলো কমাতে সিটি করপোরেশনে পক্ষ থেকে মাঠে পানি ছিটানো হচ্ছে। আজ সন্ধ্যার মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছে দলটির নেতাকর্মীরা।

জেলা জামায়াতের আমীর আবদুল করিম বলেন, আমাদের সভার কার্যক্রম সকাল ১০টা থেকেই শুরু হয়ে যাবে। প্রধান অতিথি বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টার মধ্যে সভামঞ্চে থাকার কথা। সভায় জেলার ১১ টি আসনে থাকা আমাদের দলীয় ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোট চাইবেন দলীয় আমীর। তিনি বলেন, আমীরে জামায়াতের সভাকে ঐতিহাসিক করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সভাস্থলে নারীদের জন্য আলাদা বসার স্থান থাকবে। একইদিন জেলার ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে পৃথক সমাবেশ হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে মঙ্গলবার কিশোরগঞ্জ ও গাজীপুরে আরও দুটি জনসভা অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, জনসভাকে ঘিরে পর্যপ্ত সংখ্যক পোশাকে ও সাদা পোশাকে আইনশৃংখলাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে প্রাণী চিকিৎসক ও গবেষকদের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন শনিবার

গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে জামায়াত আমীরের ঐতিহাসিক জনসভা মঙ্গলবার 

পোষ্টের সময় : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬