০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে প্রথমবারের মতো টার্ফ ফুটবল মাঠ উদ্বোধন

ময়মনসিংহে প্রথমবারের মতো কৃত্রিম সিন্থেটিক ফাইবার ঘাস ও বাউন্ডারি বেষ্টিত ব্যক্তি মালিকানাধীন আধুনিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে।

বুধবার (২০ মে) বিকেলে নগরীর বাইপাস এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে টার্ফ মাঠের চেয়ারম্যান আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াক আবিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব একেএম মাহাবুবুল আলম মাহাবুবসহ স্থানীয় ক্রীড়া ও সামাজিক ব্যক্তিত্বরা।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, “একসময় ময়মনসিংহ অঞ্চল খেলাধুলার জন্য অত্যন্ত সমৃদ্ধ ছিল। সময়ের ব্যবধানে সেই ঐতিহ্যে কিছুটা ভাটা পড়লেও এখন আবার খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ, ক্রীড়া শিক্ষক নিয়োগ এবং খেলোয়াড়দের জন্য প্রণোদনার ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ধরনের ব্যক্তিগত উদ্যোগ ভবিষ্যতে আরও উদ্যোক্তাকে ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগে উৎসাহিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক এই টার্ফ মাঠ স্থানীয় তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে প্রথমবারের মতো টার্ফ ফুটবল মাঠ উদ্বোধন

মুক্তাগাছায় ফায়ারস সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

20 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে প্রথমবারের মতো টার্ফ ফুটবল মাঠ উদ্বোধন

পোষ্টের সময় : ১০:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬