০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ উপলক্ষ্যে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় নগরীর ক্রিড়াপল্লী এলাকার রোভার স্কাউট মিলনায়তনে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কার্যপত্র উপস্থাপনের মাধ্যমে মূল বক্তব্য তুলে করেন বিএনএনআরসি’র ময়মনসিংহ জেলা ফোকাল পার্সন কবি স্বাধীন চৌধুরী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আওতায় পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও ময়মনসিংহ এই ছয়টি জেলায় একই ধরনের কার্যক্রম আয়োজন করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থাপিত কার্যপত্রে উল্লেখ করা হয় যে, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে নারীদের বিরুদ্ধে প্রযুক্তির অপব্যবহার করে হয়রানি, সাইবার বুলিং, অনলাইন হুমকি, ব্যক্তিগত তথ্য ফাঁস, ভুয়া তথ্য প্রচার ও অপপ্রচারসহ বিভিন্ন ধরনের সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব প্রযুক্তিনির্ভর সহিংসতা নারীদের অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই নিরাপত্তা ও সক্রিয় অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। কার্যপত্রে আরও বলা হয়, নারীদের নিরাপদ ডিজিটাল অংশগ্রহণ নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, কার্যকর আইন ও নীতিমালার বাস্তবায়ন, ডিজিটাল সাক্ষরতা উন্নয়ন এবং রাষ্ট্র, সুশীল সমাজ, প্রযুক্তি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় নারী ও কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি এবং জবাবদিহিতামূলক ডিজিটাল নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। সকলের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এ সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ বিষয়টির বিভিন্ন দিক নিয়ে মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক নিহত, আহত ১০

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং

পোষ্টের সময় : ০৯:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬