ময়মনসিংহে বাণিজ্যিক কৃষিতে নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চয়তায় কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা শীর্ষক দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর মাসকান্দায় কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ঢাকার পরিচালক কৃষিবিদ মো. মসীহুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ তৌফিক আহমদ খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ।
এতে প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ বেতার ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক মো. রাফিউল করিম, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছা. আলতাফ-উন-নাহার।
আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস ময়মনসিংহ অঞ্চলের সহকারী তথ্য অফিসার সেখ জিয়াউর রহমানের তত্বাবধায়নে আয়োজিত সেমিনারে ময়মনসিংহ বিভাগের চার জেলা নেত্রকোনা, জামালপৃুর, শেরপুর ও ময়মনসিংহের জেলা পর্যায় ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তা, বাংলাদেশের বেতারের কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিসে কর্মরত কর্মকর্তা, কৃষি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক, পুষ্টি বিজ্ঞানী, গণমাধ্যম কর্মীসহ সেমিনারের মূল বিষয়ের সাথে সম্পৃক্ত কর্মকর্তাগণ অংশ নেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ও প্যানেল আলোচকদের আলোচনার পর সভাপতির সঞ্চালনায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে কৃষি তথ্য সার্ভিসের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন কর্মকর্তাকে পুরস্কার হিসেবে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।





















