মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জানুয়ারি বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি এনামুল হক আকন্দ লিটন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতা ও জিলা মোটর মালিক সমিতির সভাপতি মোঃ শরাফ উদ্দিন কোহিনূর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার 























