০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

  • সেলিম আকন্দ
  • পোষ্টের সময় : ১১:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৬ ভিউ :

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহীদুল আমিন খসরুর নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিতে নেতাকর্মীদের উপস্থিতিতে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালির উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন। এ সময় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এদিকে ভালুকা উপজেলা থেকেও স্বেচ্ছাসেবক দলের একটি বড় মিছিল র‍্যালিতে এসে যোগ দেয়। মিছিলটির নেতৃত্ব দেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল হক চৌধুরী ধ্রুব। পরে মিছিলটি মূল র‍্যালির সঙ্গে একত্র হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে রেলওয়ে ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহীদুল আমিন খসরু। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়া দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে জনদুর্ভোগ ও অভিযোগের কথা শুনতে ইউএনওর গণশুনানি

জিন্নাহর অসুস্থতা গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসককে পাকিস্তানের পুরস্কার

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

পোষ্টের সময় : ১১:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬