০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও অলিম্পিয়াডের উদ্বোধন

ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’, ‘১০ম বিজ্ঞান অলিম্পিয়াড’ এবং ‘১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা’র উদ্বোধন করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফন নাহার এবং ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তার। তারা বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খুদে বিজ্ঞানীদের সাথে তাদের উদ্ভাবন নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও অলিম্পিয়াডের উদ্বোধন

পোষ্টের সময় : ১০:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬