গত ২ মার্চ ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমানকে নজরুল গ্রুপের পক্ষ থেকে একটি উপহার প্রদান করেন নজরুল সিটি ও নজরুল গ্রুপের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী, সাবেক জেলা বিডিআর কমান্ডার লে: কর্নেল মো: নজরুল ইসলাম।
নজরুল সিটির চেয়ারম্যান লে: কর্নেল মো: নজরুল ইসলাম ইতোমধ্যেই নজরুল সিটির আশপাশের এলাকাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলেছেন। তিনি দরিদ্র, অসহায় ও ছিন্নমূল শিশুদের নিজ খরচে লেখাপড়া করিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন সময়ে খেলাধুলার আয়োজন করে থাকেন।
সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর নিরন্তর সম্পৃক্ততার অংশ হিসেবে তিনি বর্তমানে বিভিন্ন পেশার মানুষকে নিয়ে একটি সমবায় সমিতিও গড়ে তুলেছেন। এভাবেই প্রতিনিয়ত লে: কর্নেল মো: নজরুল ইসলাম বিভিন্ন জনহিতকর কাজ পরিচালনা করে যাচ্ছেন।
স্টাফ রিপোর্টার 























