০৬:১০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স উদ্বোধন করেছেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহে বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

শনিবার (০৪ এপ্রিল) নগরীর শিকারীকান্দা এলাকায় এই তথ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা সারাদেশে ৬৪টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করব, আমাদের চাওয়া মানুষ যেন সত্য তথ্যগুলো তুলে ধরে।

গুজব ও অপতথ্য মানুষের জন্য ক্ষতিকর উল্লেখ করে এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব এবং এই তথ্য কমপ্লেক্স চালু হলে সাংবাদিকরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আহ্বান জানান এবং কাজের মান যেন কোনো অবস্থাতেই খারাপ না হয় সে বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, আমার বাড়ি ময়মনসিংহে এবং এই জনপদের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, তাই মন্ত্রীর সহযোগিতায় ময়মনসিংহের মানুষের জন্য বিশেষ কিছু করতে চাই।

গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক জানান, ২১ কোটি টাকা ব্যয়ে গত ২০ মার্চ এই প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং ১৮ মাসের চুক্তিতে এটি সম্পন্ন হবে। বর্তমানে সিলেট, সুনামগঞ্জসহ ১৫টি জেলায় কাজ চলমান রয়েছে এবং জামালপুর ও শেরপুরসহ ১৭টি জেলায় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

বাকৃবিতে প্রাণী চিকিৎসক ও গবেষকদের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন শনিবার

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স উদ্বোধন করেছেন তথ্য প্রতিমন্ত্রী

পোষ্টের সময় : ০৯:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬