০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, দুই মাসে ৩১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মাঝে এক শিশুর বয়স তিন মাস ও ১০ মাস। মৃত শিশুর মধ্যে একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও অন্যজন জামালপুরের বাসিন্দা। এ সিয়ে হাসপাতালে প্রায় দুই মাসে ৩১ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

জামালপুরের বাসিন্দা তিন মাস বয়সী শিশুটিকে হামের উপসর্গে গত ১১ মে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। সে গতকাল মঙ্গলবার বিকেলে মারা যায়। আর ঈশ্বরগঞ্জের বাসিন্দা ১০ মাস বয়সী শিশুটিকে গত ৫ মে ভর্তি করা হয়েছিল। সে আজ বুধবার আজ ভোরে মারা যায়।

হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৬ জন। একই সময়ে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৯৬ শিশু।

হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, ‘টিকার কার্যকারিতা শুরু হলে হামের প্রকোপ কমে যাবে। এটি ছোঁয়াচে হওয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। একটু সচেতনতা পারে শিশুকে সুরক্ষিত রাখতে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, দুই মাসে ৩১

পোষ্টের সময় : ১১:৩৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬