বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপাপ্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ ইং তারিখে অন্তবর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষামন্ত্রনালয় কর্তৃক জাতীয় করণ ঘোষণা বাস্তবায়নের দাবীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর নিকট গতকাল ১৫ই এপ্রিল সকাল ১১ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ফয়সাল আহমেদ, ফুলবাড়ীয়া উপজেলার সভাপতি জহিরুল ইসলাম, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মোঃ সালাউদ্দিন, ফুলপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফারুক হোসাইনসহ সকল উপজেলার সদস্য ও সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন ২০১৩ সালে ২৬১৯৩টি রেজিস্ট্রেশনকৃত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। অথচ ১টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ কিংবা এমপিওভূক্ত করা হয়নি। ফলে হাজার হাজার শিক্ষক কর্মচারী মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় অন্তবর্তীকালীণ সরকারের নির্দেশে শিক্ষামন্ত্রনালয় কৃর্তৃক স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা আগামী ৩০ শে এপ্রিলের মধ্যে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবী জানান। তা না হলে আগামী ৩রা মে জাতীয় প্রেসক্লাবের সামনে সকল শিক্ষকদের নিয়ে মানববন্ধন ও লাগাতার কর্মসূচী পালন করার ঘোষণা দেন।
স্টাফ রিপোর্টার 

























