০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ-৮ আসনে একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি-জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে একইসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতারা।একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমানের কাছ থেকে দলদুটি মনোনয়ন ফরমপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়

বিএনপির মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি,যুগ্ম-আহব্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা,আব্দুল্লাহ আল-মামুন খোকন,পৌর বিএনপির আহবায়ক সায়েদুল হকসহ দলটির নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান। তাঁর সঙ্গে ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল খায়ের মোহাম্মদ বরকতুল্লাহ,সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. তানহার আলী,বায়তুলমাল সম্পাদক অধ্যক্ষ আলমগীর কবির,প্রচার ও মিডিয়া সেক্রেটারি এইচএম মাজহারুল ইসলাম, উপজেলা মজলিসে শূরার সদস্য আকরাম হোসেন মানোয়ার, শূরা সদস্য ও জাটিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আল-মামুন।

বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যে কোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন, আসন্ন নির্বাচনে ঈশ্বরগঞ্জ আসনে তারেক রহমান তথা দল মনোনীত প্রার্থী আমাদের নেতা প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে বিপুল ভোটে বিজয়ী করতে বদ্ধ পরিকর। ঈশ্বরগঞ্জবাসীও উন্মুখ হয়ে আছে মানবিক মানুষ মাজেদ বাবুকে ভোট দিয়ে জয়যুক্ত করতে।

ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. তানহার আলী বলেন,’নিয়মানুযায়ী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে নিয়ে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। জোটের বিষয়ে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত দিবে আমরা তাকে নিয়েই কাজ করবো। ঈশ্বরগঞ্জ আসনে অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান আস্থার প্রতীক হয়ে উঠেছেন। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে।

এদিকে মনোনয়নপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে নির্বাচন অফিসে পৌঁছেছে। বুধবার দুটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্ট্রার সংরক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

'রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ' এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ-৮ আসনে একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি-জামায়াত

পোষ্টের সময় : ০৭:২৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫