ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ)সংসদীয় আসনে গণভোটে ‘হ্যাঁ’ বিশাল ব্যবধানে জয় পেয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৭৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৬৪৩ জন, পুরুষ ১ লাখ ৭৭ হাজার ৯৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯২টি কেন্দ্রের ৬২৮টি কক্ষে ১ লাখ ৯২ হাজার ৬৩২ জন ভোটার ভোট দেন। ভোট পড়ার হার ছিল ৫৫ দশমিক ৭১ শতাংশ।
এতে হ্যাঁ’র পক্ষে ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৬০৬ টি। ‘না’-এর পক্ষে ভোট পড়েছে ৪৬০২৮ ভোট। প্রদত্ত মোট ভোটের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৩২২ টি। গণভোটে বাতিলকৃত ভোটের সংখ্যা ৩১৬৮৮ টি। ফলে ৬৮ হাজার ৫৭৮ ভোটের বিশাল ব্যবধানে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে গণভোটে হ্যাঁ জয়লাভ করেছে। আসনটিতে গণভোটে ভোট পড়ার হার ছিল ৫৫ দশমিক ৬৩ শতাংশ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 




















