০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা নেই, যার পর পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা আইনের আওতায় আনতে পারেনি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে যে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশৃঙ্খল পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে, তার সঙ্গে জনগণের আকাশসম প্রত্যাশাকেও বিবেচনায় নিতে হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং তাদের জনগণের সেবক হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করার কাজও একসঙ্গে চলছে।

সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার পরপরই পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি বা আইনের আওতায় আনতে পারেনি। এটিকে বর্তমান সরকারের একটি কৃতিত্ব বলেও উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ভঙ্গুর মনোবল ও দুর্বল অবস্থায় পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে পাওয়া গেলেও গত ছয় মাসে তাদের অবস্থার উন্নতি হয়েছে। তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে কাজ করছে।

রংপুরের একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ওই ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যা থেকে শুরু করে জাতীয়ভাবে আলোচিত বা অনালোচিত প্রতিটি অপরাধের ঘটনায় সরকার ব্যবস্থা নিতে পেরেছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী স্বল্প সময়ে বিচারিক কার্যক্রম শেষ করতে সহযোগিতা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না।

পুলিশকে জনবান্ধব বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশের পুলিশ বাহিনী জনগণের প্রত্যাশিত ও জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে।

অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব বাহিনীর জবাবদিহিতা ও কর্মকাণ্ডের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ভালো কাজের জন্য সদস্যদের পুরস্কার, সম্মাননা, সনদ ও পদক দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারে না। তবে প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন পর্যায়ে উন্নীত করা হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ যেন তথ্য দিয়ে সব বাহিনীকে সহযোগিতা করে। সরকারও জনগণের পাশে রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

26 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাতারাতি আইনশৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পোষ্টের সময় : ০৭:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬