০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি চাইলে স্বাস্থ্যগত কারণসহ যেকোনো কারণে সাংবিধানিক বিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, “গুঞ্জন তো গুঞ্জনই। যদি সেটি বাস্তবে ঘটে, তখন আমরা দেখব।”

বিদেশে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তার জানা নেই।

রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর প্রচলিত সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার একটি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে আরও বড় প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফিফা মেসিকে বিশ্বকাপ দিতে চেয়েছিল’— পোস্টে রোনালদোর লাইক

23 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পোষ্টের সময় : ০৮:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬