১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন শেষ, কোয়ার্টার ফাইনালে স্পেন

ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি টেনে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। মঙ্গলবার (৭ জুলাই) শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করে স্প্যানিশরা।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচটি যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখন অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে ফেরান তোরেসের পাস থেকে বদলি খেলোয়াড় মিকেল মেরিনো জয়সূচক গোলটি করেন।

প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। স্পেনের মিকেল ওইয়ারসাবাল সহজ সুযোগ নষ্ট করেন, অন্যদিকে পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তা কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন।

পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোও একাধিকবার গোলের সুযোগ পেলেও স্পেনের গোলরক্ষক উনাই সিমনের দৃঢ়তায় সফল হতে পারেননি। দ্বিতীয়ার্ধে চোটের কারণে নুনো মেন্দেস মাঠ ছাড়লে রক্ষণে কিছুটা দুর্বল হয়ে পড়ে পর্তুগাল।

শেষ পর্যন্ত স্পেনের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় পর্তুগাল। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে মেরিনোর গোলে জয় নিশ্চিত করে স্পেন, আর বিশ্বকাপ থেকে বিদায় নেয় রোনালদোর পর্তুগাল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

সরিষাবাড়ীতে বিএনপি নেতার উদ্যোগে ব্রীজের ঝুঁকিপূর্ণ স্টিল প্লেট মেরামত 

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন শেষ, কোয়ার্টার ফাইনালে স্পেন

পোষ্টের সময় : ১২:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬