০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে আরও ১৬৭ বাংলাদেশি অভিবাসী ফিরলেন

  • RA
  • পোষ্টের সময় : ০৩:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ৫২৪ ভিউ :

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় আটকেপড়া আরও ১৬৭ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

শুক্রবার (১১ এপ্রিল) পাঠানো এক বিজ্ঞপ্তিতেবিষয়টি নিশ্চিত করা হয়।

ফিরে আসা অভিবাসীদের মধ্যে ১৬ জন লিবিয়ার বেনগাজি ও আশপাশের এলাকা থেকে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বাকি ১৫১ জন গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ফেরত এসেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়, যেন কেউ আর বিপজ্জনক পথ পাড়ি দিয়ে অবৈধভাবে লিবিয়ায় না যায়।

তাছাড়া আইওএম প্রত্যাবাসনপ্রাপ্ত প্রতিটি ব্যক্তিকে ৬ হাজার টাকা নগদ, খাবার, চিকিৎসা সুবিধা ও প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে দিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

লিবিয়া থেকে আরও ১৬৭ বাংলাদেশি অভিবাসী ফিরলেন

পোষ্টের সময় : ০৩:১৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫