০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শারীরিক অসুস্থতার মাঝেও ধূমপান করতে চেয়েছেন তামিম

  • RA
  • পোষ্টের সময় : ০৭:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৪৭৩ ভিউ :

উন্নত চিকিৎসার জন্য সাভার থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। সেখানে তার চিকিৎসার দায়িত্বে থাকা একজন জানান, শারীরিক অসুস্থতার মাঝেও তামিম ধূমপান করতে চেয়েছেন।

বৃহস্পতিবার তার শারীরিক ঝুঁকি নিয়ে আলোচনা করতে গিয়ে চিকিৎসক বলেন, ‘তিনি ধূমপান করেন, যা তাকে ছাড়তে হবে। তবে তিনি হুট করে এটি বন্ধ করতে পারবেন না। প্রথমে তিনি বলেছিলেন যে ধূমপান ছেড়ে দেওয়া সম্ভব নয়।’

পরবর্তীতে তামিম ভেপ ব্যবহার করতে চাইলে চিকিৎসকরা তাতেও অনুমতি দেননি। এর পরিবর্তে তাকে নিকোটিন প্যাচ বা নিকোটিন গাম দেওয়া হয়, যা তিনি গ্রহণ করেন। চিকিৎসক আরও বলেন, ‘সে সিগারেট খেতে চাচ্ছে, তবে আমরা অনুমতি দিচ্ছি না।’

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গাজীপুরের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়। প্রাথমিক সংকট কেটে গেছে এবং তিনি সুস্থতার পথে আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মুক্তাগাছায় পিসিসির সমন্বিত শিক্ষা বিষয়ক সংযোগ সভা

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে বাকৃবিতে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শারীরিক অসুস্থতার মাঝেও ধূমপান করতে চেয়েছেন তামিম

পোষ্টের সময় : ০৭:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫