জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশে ৩ হাজার নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল। এর আগে রাজধানীর কাঁটাবন এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।
রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের মিছিলটি সমাবেশস্থলে যোগ দেয়।
এর আগে দক্ষিণ জেলা ছাত্রদলের টিম লিডার কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো: শাকির আহম্মেদ এই মিছিলে অংশগ্রহন করে। এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো: আজিজুল হাকিম আজিজ এবং সাধারন সম্পাদক মো: রাকিব হোসেন।
এর আগে এদিন ভোরে দক্ষিণ জেলার অধিনস্থ সদর, ত্রিশাল, মুক্তাগাছা, ফুলবাড়ীয়া ও ভালুকা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বাস, ট্রেনসহ বিভিন্ন মাধ্যমে সমাবেশের উদ্দেশ্যে ঢাকার পৌঁছান। এনিয়ে পৃথক পৃথক ভাবে এসব ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।
দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো: রাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গনতন্ত্র ফিরে আসেনি। আগামীদিনেও যেকোন লড়াই সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ। এ লক্ষ্য নিয়েই ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৩ হাজারের অধিক নেতাকর্মী আজকের সমাবেশে অংশ নিয়েছে।
এছাড়াও শাহবাগের সমাবেশে যোগ দিয়েছে ময়মনসিংহ মহানগর, উত্তর জেলা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরও কয়েক হাজার নেতাকর্মী। স্ব স্ব ইউনিটের নেতারা পৃথক পৃথক এসব মিছিলে নেতৃত্ব দেন।
স্টাফ রিপোর্টার 





















