১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সিদ্ধান্ত নেবে সরকার: মন্ত্রী স্বপন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, ১৪ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের নিরাপত্তার স্বার্থে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়ে সরকার পর্যালোচনা করছে। সাইবার সুরক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদ এলাকায় এক লাখ লিটার ধারণক্ষমতাসম্পন্ন সুপেয় পানির ট্যাংক নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বের কয়েকটি দেশ শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। বাংলাদেশেও বিষয়টি যাচাই-বাছাই করা হবে এবং সাইবার সুরক্ষা কমিটির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ল্যাব স্থাপনের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে ১০ হাজার ডিজিটাল ল্যাব চালু রয়েছে এবং নতুন করে আরও ২ হাজার ল্যাব স্থাপন করবে সরকার।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হকসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মধুপুরের জটাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, গাংগাইর নজমুল ইসলাম ফাজিল মাদ্রাসা এবং আদর্শ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে মিউজিক ফোরামের পদযাত্রা, শতাধিক শিল্পীর সঙ্গীত পরিবেশনা

হালুয়াঘাটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

04 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সিদ্ধান্ত নেবে সরকার: মন্ত্রী স্বপন

পোষ্টের সময় : ০৯:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬