০৩:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু সুরক্ষায় আইজেএমের যুগান্তকারী ‘প্রজেক্ট সুরক্ষা’ শুরু

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) শিশুদের সুরক্ষায় নতুন কর্মসূচি চালু করেছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘প্রজেক্ট সুরক্ষা’ নামে উদ্যোগটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জানান, শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও শক্তিশালী কাঠামো প্রয়োজন। আইজেএমের আঞ্চলিক সহসভাপতি ক্লেয়ার উইলকিনসন বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

প্রধান অতিথি ছিলেন আইজেএমের প্রধান কর্মসূচি কর্মকর্তা ব্লেয়ার বার্নস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। এ ছাড়া সিআইডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

‘প্রজেক্ট সুরক্ষা’র আওতায় ভুক্তভোগীদের উদ্ধার, পুনর্বাসন, অপরাধীদের বিচার ও শিশুদের অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হবে। আইজেএম জানায়, তারা প্রায় তিন দশক ধরে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করছে এবং বাংলাদেশেও সরকার ও স্থানীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতায় শিশু সুরক্ষার পরিবেশ গড়ে তুলবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যারা অন্য দেশের তাঁবেদারি করে, তারাই ৭ নভেম্বরের চেতনাকে ভয় পায়: প্রিন্স

মদনে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কৃষকের অর্ধগলিত লাশ

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শিশু সুরক্ষায় আইজেএমের যুগান্তকারী ‘প্রজেক্ট সুরক্ষা’ শুরু

পোষ্টের সময় : ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫